এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চয়েস বাসের ধাক্কায় আবদুল খালেক(২৮)নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইকেল চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আবদুল খালেক। এ সময় ঢাকামূখি চয়েস পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়।খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল খালেক সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকার আবদুল হাদী দুলালের ছেলে। তিনি কুমিরা ইসলামীয়া আরবীয়া মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন। এ বিষয় উপজেলার বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাস টি জব্দ করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

