ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বললেন রেজাউল ইসলাম জাতীয় পার্টির প্রতীক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই

admin
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫,

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

আজ রবিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেজাউল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে (ইসি) দলের নিবন্ধন ও প্রতীকের দাবি জানিয়েছে। তবে সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

জাপা নেতা বলেন, ‘ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যানের অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।’

রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছেই বহাল থাকবে। গত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন। কাজেই আইনগতভাবেই বিষয়টি স্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি দু–এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।