ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জানালেন ফয়েজ আহমেদ তৈয়্যব দ্রুত উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, ‘ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে। রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএল এর সত্ত্বে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।’

তিনি লেখেন, ‘এই সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী, বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল। এভাবে ডোমেইন নেইম হোস্টিং ফরেন কারেন্সি ড্রেইন করছে, যা আংশিকভাবে হলেও থামানো দরকার। ’

প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী লেখেন, ‘পাশাপাশি- ১। ডট জিওভি – সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে। ২। ডট এডু ডট বিডি- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে। ৩। ডটকম ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে।  ৪। ডট ওআরজি ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেইম সমূহের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএল-এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।