ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

admin
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

ভোরে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাত সোমবার সকাল ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনবরত চলছিল।

মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দর, আজিমপুর, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।

আকাশ ঘন মেঘে ছেয়ে আছে, সূর্যের দেখা না পাওয়ায় সকাল ৮টায় দিকেও অন্ধকার হয়ে আছে চারপাশ

এর আগে ঢাকায় ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। রোববার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছিল- ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, আজ সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক যায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুএক যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।