ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবেন শিক্ষার্থীরা

admin
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫,

শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রোববার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এবার জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেওয়া হবে না বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।