ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ

admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

২০ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভিড় করেছেন তার স্বজনসহ স্থানীয় মানুষ।

জানা গেছে, নিখোঁজ ব্যক্তির নাম নুরুল ইসলাম গাজী। তার বয়স ৫৫ বছর।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা বলেন, ‘গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসেছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটো চালককে আটক করেন। এরপর নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোনো মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করেন। এ সময় নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।’

খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল হোসেন বলেন, ‘সকাল থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। পরে বিকেলে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পায়রা বন্দর নৌ -পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।