সীতাকুন্ড প্রতিনিধি।।চট্টগ্রামের দঃ সীতাকুণ্ডে অবস্হিত আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল কলেজ মিলনায়তনে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা ও নৈতিক অনুশীলনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে।ইংরেজি বিভাগের অধ্যাপক লয়ালা নাজনীন রব ও প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,কলেজের গভর্নিং বডির সদস্য মো. সিরাজ উদ্দিন, সমাজসেবক নেছার আহাম্মদ, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক অজিত কুমার দাশ, আবু ছগির ও কাজী মাহবুবুর রহমান প্রমূখ।

