ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সমর্থকরাও আমাদের দিকে তাকিয়ে আছে: শানাকা

admin
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫

৪টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে এশিয়া কাপ। এই ৪ দল থেকে শীর্ষে থাকা দুই দল খেলবে সুপার ফোরে। বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকংকে নিয়ে গঠিত ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার এখন নানান সমীকরণ।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে হংকংকে হারালেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে এসে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় ৮ রানে। তবে তাতেও স্বস্তি নেই। ২ ম্যাচ জিতেও সুপার ফোরের দৌড় থেকে বাদ পড়তে পারে লিটন দাসের দল।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে কোনো সমীকরণ ছাড়াই পরের ধাপে যাবে লাল সবুজরা। অন্যদিকে আফগানরা জিতলে কঠিন হয়ে যাবে হিসেব-নিকেশ। সেক্ষেত্রে চলে আসবে শ্রীলংকার বড় ব্যবধানে হার ও রান রেটের হিসাব। কারণ রান রেট ভালো আফগানিস্তানের। তবে সহজে উঠতে চাইলে বাংলাদেশ সমর্থকদের চাওয়া হবে লঙ্কানদের জয়। বিষয়টি নিয়ে কথা বলেছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও। সংবাদ সম্মেলনে এসে বললেন সেকথাই।

আবুধাবিতে আগামীকাল বৃহস্পতিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শানাকা বলেন, ‘দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো দল। অনেক উঁচু মানের দল। হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।’

গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। তবে নেট রান রেটে অনেকটা পিছিয়ে লিটনরা। তাদের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ১.৫৪৬ নেট রান রেট নিয়ে সুপার ফোর অনেকটা নিশ্চিত শ্রীলঙ্কার। ২ ম্যাচে ২ পয়েন্ট ও ২.১৫০ নেট রান রেট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তানও।

আগামীকাল আগফানরা জিতলে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানদের পয়েন্ট হবে সমান ৪। তখন চলে আসবে রান রেটের হিসাব। বাংলাদেশ চাইবে আফগানদের বড় জয়। সেক্ষেত্রে সমীকরণ দাঁড়াবে– আগে ব্যাট করলে আফগানদের জিততে হবে ৬৫ বা তার বেশি ব্যবধানে। আর পরে ব্যাট করলে জয় তুলে নিতে হবে ৫০ বল হাতে রেখেই। তখন নেট রান রেটে লঙ্কানদের তুলনায় এগিয়ে যাবে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।