এ জেড ভূঁইয়া রাজু
১৩ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষদের চিকিৎসা সুবিধা প্রদানের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেন।
১৩ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর জাফরাবাদ এলাকায় এস এন পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯টা থেকে দুপুর১টা পর্যন্ত এলাকার প্রায় ২শত নারী,শিশু ও বৃদ্ধাকে বিভিন্ন সম্যাসা নিয়ে আসা চিকিৎসা সেবা নিতে দেখা যায়।
এসময় ক্যাম্পে অংশ নেওয়া রোগীরা জানান, এই ধরনের উদ্যোগ তাদের জন্য খুবই সহায়ক, কারণ অনেকের জন্য চিকিৎসা খরচ ব্যায়বহুল । ফ্রিতে সেবা পেয়ে আনন্দি তারা ।
সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আলতাফ হোসেনের নেতৃত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নেন, উপজেলা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হাবিব, স্বাস্থ্য পরিদর্শক শাকেরা ইয়াসমিন, এ এইচ আই মাধবী দত্ত, স্বাস্থ্য সহকারী লকীয়ত উল্লাহ ও কাজী আরিফ উদ্দীন প্রমূখ।

