এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নারিকেল গাছ থেকে পড়ে নাজিম উদ্দীন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট রবিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়,নাজিম রবিবার বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার পশ্চিমে পুরাতন ডাকবাড়ির আবুল কাসেমের নারিকেল গাছে ওঠে। এ সময় অসাবধানবশত নারিকেল গাছের ডগায় পা দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে সে মারাত্মক জখম হয়।
পরে স্থানীয় ও স্বজনরা তাকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহত নাজিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাদেমপাড়া গ্রামের মৃত ইসহাক ফকিরের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

