
২৬ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এত দিন প্রার্থীরা নানাভাবে প্রচার চালালেও আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। এ জন্য নানা ধরনের প্রস্তুতিও নিয়েছেন প্রার্থীরা।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।
চিফ রিটার্নিং অফিসার আরো বলেন, ‘এখন পর্যন্ত মেজর কোনো আচরণবিধির ভায়োলেশন হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
ভোট প্রদানে জটিলতা এড়াতে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড বা পে ইন স্লিপ দিয়ে ভোটকেন্দ্রে ভোট দেওয়া যাবে বলে জানান রিটার্নিং অফিসার। এ ছাড়া যেসব ভোটার/শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে ইচ্ছুক, তাঁদের আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসার বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
