ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৌহিদ আফ্রিদি বললেন ‘আমি পালাব না’

admin
আগস্ট ২৫, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৫ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে তিনি বলেন, ‘আমি পালাব না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।’

গতকাল রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল থেকে ঢাকায় এনে তৌহিদ আফ্রিদিকে আজই আদালতে তোলা হবে।

এদিকে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম, কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।’

গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কী ভাড়া বাসা? জবাবে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘এটা আমার দাদার বাড়ি, বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছি।’

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।