ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলমগীর মহীউদ্দিনের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজে’র শোক

admin
আগস্ট ২৩, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহীউদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ শনিবার এক শোক বার্তায় বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, আলমগীর মহীউদ্দীন আজীবন গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে সংবাদপত্র জগতে যে ক্ষতি হয়েছে তা কখনে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মহীউদ্দীন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।