ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

admin
আগস্ট ১৭, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মিশনসূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র কালবেলাকে জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষনিকভাবে সরিয়ে ফেলতে নির্দেশনা এসেছে।

ইতোমধ্যে কয়েকটি দূতাবাসের কর্মকর্তা এ নির্দেশনা মেনেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

জানতে চাইলে এমন নির্দেশনা প্রাপ্ত একজন কালবেলাকে বলেন, ‘নির্দেশনা পেয়েছি। এ নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না।’

অন্যদিকে আরেকটি মিশনের কর্মকর্তা জানান, নির্দেশনা যতটুকু এসেছে ফোনের মাধ্যমে। তবে হঠাৎ এমন নির্দেশনা কেন এসেছে তা জানেন না তিনি।

এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।