ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক হত্যার জড়িত রফিকুল ইসলাম আরমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১

admin
আগস্ট ১২, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুমন শাহ্ :

১২ আগস্ট ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র‌্যাব সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ০৭ আগস্ট ২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৮৪৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চীফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন (৩৯) প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যায়। মামলার এজাহার মতে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহ কালে দেখতে পায় যে, জনৈক বাদশা (৩৫)কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করিতে থাকে। এক পর্যায় বাদশা বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষীপ্ত হলে পূর্ব হতে ওৎপেতে থাকা স্বাধীনসহ অজ্ঞাতনামা খুনিরা জনৈক মোঃ বাদশা (৩৫)কে এলোপাথারীভাবে কোপাইতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইলে ধারন করাকালীন আসামী রফিকুল ইসলাম আরমান (২০) ও অপর অজ্ঞাতনামা আসামীরা একই তারিখ সন্ধ্যা অনুমান ১৮৫৫ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনৈক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম এর ভাই মোঃ সেলিম (৫০) বাদী হয়ে জিএমপি, গাজীপুর বাসন থানায় একটি হত্যা মামলা এজাহার দায়ের করে। যাহা জিএমপি, গাজীপুর বাসন থানার মামলা নং-১৪, তারিখ-০৮/০৮/২০২৫খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গত ০৮ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ র‌্যাব-১ এর আভিযানিক দল বিশ্বস্ত সোর্স, সিসি টিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার রফিকুল ইসলাম আরমান (২০), পিতা-মোঃ ফরহাদ, মাতা-সাথী বর্তমান ঠিকানা-শাহপাড়া, থানা-জয়দেবপুর, জিএমপি, গাজীপুর, স্থায়ী ঠিকানা-মুছলিমাবাদ, থানা-জামালপুর সদর, জেলা- জামালপুর’কে ইং ১১/০৮/২০২৫ তারিখ ২৩২০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার বিমানবন্দর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আরমানকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।