অনলাইন ডেস্ক
০৩ আগস্ট ২০২৫
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় সেটি জাতির সামনে উপস্থাপন করা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ রবিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হবে।
অন্তর্বর্তী সরকারের অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে থাকবে ঘোষণাপত্রে। এটি হবে সরকারের একটি নীতিগত রূপরেখা, যা সামনের দিনগুলোর জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

