সত্য সমাচার ডেক্স
৩১ জুলাই, ২০২৫
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন ও স্থায়ী বিধান যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই সংসদ নামক একটি সংগঠন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ও গন্তব্যমুখী মানুষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা।
দেখা যায়, লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান নিয়েছেন। তাদের পাশেই সতর্ক পাহারায় আছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

