ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সমন্বয়ক’ রিয়াদের বাসায় মিলেছে ২ কোটি ২৫ লাখ টাকার চেক

admin
জুলাই ৩০, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স
৩০ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার সমন্বয়ক পরিচয়দানকারী আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

গত ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসা থেকে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তারা হলেন- মো. সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।