ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কলম্বিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায়

admin
জুলাই ২৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫

পুরুষদের কোপা আমেরিকার ফাইনালে গত বছর কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই প্রতিপক্ষের কাছেই হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেল তাদের নারী দল। সেমিফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে, আর কলম্বিয়ান নারীরা পা রাখল ফাইনালে।

ইকুয়েডরের কুইটোতে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনাল। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫–৪ গোলের ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া। এই হারে শেষ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার স্বপ্ন।

দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ভোরে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। আর ২ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

এদিন পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার ওপর প্রভাব বিস্তার করে খেলেছে কলম্বিয়া। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। আর্জেন্টিনাও কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

পেনাল্টি শুটআউটে দুই দলের প্রথম পাঁচ শটেই বল জালে জড়ায় চারবার করে। তবে ষষ্ঠ শটে পার্থক্য গড়ে দেন কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা এবং আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলের ব্যর্থতায় ম্যাচটি চলে যায় কলম্বিয়ার পক্ষে।

এই জয়ে শুধু ফাইনালেই নয়, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে মেয়েদের ফুটবলের মূলপর্বেও জায়গা করে নিয়েছে কলম্বিয়া। অলিম্পিকে এবার মোট ১৬টি নারী দল অংশ নেবে, তার মধ্যে একটি নিশ্চিত করল তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।