ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

admin
জুলাই ২৮, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।

একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।