ঢাকা২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে যাত্রীর সঙ্গে ঢুকতে পারবেন ২ জন, আজ থেকে কার্যকর

admin
জুলাই ২৭, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২৭ জুলাই ২০২৫

সম্প্রতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি রোববার (২৭ জুলাই) থেকে এটি কার্যকর হয়েছে।

এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আজ রোববার হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এর আগে, গত ২৪ জুলাই রাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দেয়।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।

এই পদক্ষেপের উদ্দেশ্য হলো- যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।