ঢাকা২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানার ওসি চেঞ্জ হয়েছে, আচরণ চেঞ্জ হয় নাই— মোহাম্মদপুরে স্থানীয়রা

admin
জুলাই ২৫, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

মোহাম্মদপুর থানায় তালা মারার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিক্ষোভকারীরা। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে তারা এ হুঁশিয়ারি দেন। মোহাম্মদপুর থানা পুলিশের অপেশাদার আচরণের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

বিক্ষোভকারীরা বলেন, ‘আজ থেকে প্রায় এক বছর আগে মোহাম্মদপুরের এই জায়গায় আমাদের লড়াই করতে হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।

যাদের পক্ষে দাঁড়িয়ে ছিল এই প্রশাসন। আওয়ামী লীগের পরিবর্তন হলেও আজও সেই প্রশাসনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। থানার ওসি চেঞ্জ হয়েছে, আচরণ চেঞ্জ হয় নাই।’তারা অভিযোগ করে বলেন, ‘আজও জিডি করতে এলে কোনো তদবির ছাড়া জিডি নেওয়া হচ্ছে না।

বিক্ষোভকারীরা আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হলে বিচার হয়, ভাইরাল হলে গ্রেপ্তার হয়। তাহলে আমাদের পুলিশ ভাইয়েরা কি শুধু ফেসবুক চালান? ফেসবুকে ভাইরাল হলে কি গ্রেপ্তার করেন? তাহলে তাদের কাজ কী ফেসবুক দেখে ভাইরাল হওয়া বিষয়ে পদক্ষেপ নেওয়া?’

তারা আরো বলেন, ‘এই মোহাম্মদপুরে আমাদের হিসাব মতে ৩০ জন ভাই শহীদ হয়েছেন। তার ঊর্ধ্বে হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।