ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১

admin
জুলাই ২২, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২২ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সবশেষ তথ্যে দুপুর ১২টা পর্যন্ত এ সংখ্যা জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহতদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে- 

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬ জন, নিহত ১০

৩. ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ২৮, নিহত ১৬

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ৩, নিহত নেই

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১৩, নিহত ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১

১০. ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।