অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৫
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেক হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
আজ সোমবার দুপুরের দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়া বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় অনেকেই আগুন নেভানোর চেষ্টা করছেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, বিমানটি দুপুর ১টা ০৬ মিনিটে উড্ডয়ন করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

