ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

admin
জুলাই ২১, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৫

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

গতকাল রবিবার রাতে পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা গেছে, সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

গত শুক্রবার এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় প্রতিটি শূন্য পদের বিপরীতে গড়ে ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, এই ফলাফল ২১ জুলাই সোমবার প্রকাশ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই তা প্রকাশ করা হয়।

পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে সর্বশেষ ৩ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।