ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

admin
জুলাই ১৮, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর থানার পরিদর্শক আলী আহম্মেদ বাদী হয়ে এই মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

তিনি বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তার করতে একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।