ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

admin
জুলাই ১৭, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৫
আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুমোদন দেওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, নতুন নীতিমাল জারি হয়েছে। আর আগেরটা বাতিল হয়েছে। তাই আগের নীতিমালার অধীন নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে দুই দফায় ৯৬ সংস্থাকে নিবন্ধন দিয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ওই সময় নিবন্ধন পাওয়া সংস্থাগুলোর অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।