ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

admin
জুলাই ১৬, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারির পর আগামীকাল বৃহস্পতিবার সকালে হতে যাওয়া এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্য জেলার পরীক্ষা যথারীতি চলবে।

আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা শিক্ষা বোর্ড।

জানা গেছে, আগামীকাল সকালে ভূগোল (তত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা রয়েছে। সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষার পরিবর্ততি সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।