ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লঙ্কানদের ৯-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

admin
জুলাই ১১, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পরিষ্কার ফেভারিট হিসেবে খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আগেরদিন প্রতিপক্ষ তিন দলই তাদের সমীহ করার কথা জানিয়েছিল। আজ (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই প্রমাণ মিলেছে কিংস অ্যারেনায়। শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষপর্যন্ত আফিদা খন্দকারের দল তাদের ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা।

 

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের উদ্বোধনী হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগেই ছিল। কিছুদিন আগেই তারা নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করে। সেই সিনিয়র দলের আটজন অ-২০ দলেও রয়েছেন। ফলে স্বাগতিক বাংলাদেশের বয়সভিত্তিক সাফে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো স্বাভাবিকই।

লঙ্কানদের বিপক্ষে সাগরিকার হ্যাটট্রিক, মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেছেন। ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।