ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

admin
জুলাই ১১, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫
পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-ডাকাই এলাকায় দুটি পাঞ্জাবগামী কোচ থামিয়ে এ ঘটনা ঘটায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম বলেন, উভয় কোচ থেকে অপহৃত নয়জনকে হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, মৃতদেহগুলো রাখনি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তা পাঞ্জাবের নিজ নিজ এলাকায় পাঠানো হবে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে বেলুচিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন কাকাট, মস্তুং ও সুর-ডাকাইতে তিনটি পৃথক স্থানে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ‘সুর-ডাকাই এলাকা থেকে কিছু যাত্রী অপহরণের খবর পাওয়া গেছে।’ তিনি জানান, বাকি অপহৃতদের উদ্ধার করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

সূত্র জানায়, দুটি পাঞ্জাবগামী যাত্রীবাহী কোচ এন-৭০ মহাসড়কের কাছে দাব নামক স্থানের কাছে সুর-ডাকাই এলাকায় পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তরা সড়ক অবরোধ করে এবং কোচ দুটি থামিয়ে দেয়। তারা গাড়িতে উঠে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে এবং বন্দুকের মুখে ১০ জন যাত্রীকে কোচ থেকে নামিয়ে নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।