এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি
০১ জুলাই ২০২৫,
১ জুলাই মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান, মেম্বারদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অবৈধ রাতের ভোটের চেয়ারম্যান মনির আহমেদ এবং সকল অবৈধ মেম্বাররা ১৬ বছরে কোটি টাকার দূর্ণীতি করেছে।
তাদের নেত্রী পালিয়ে গেলেও তারা আবারো পরিষদে আসার চেষ্টা করছে। অবৈধ সরকারের অবৈধ কোন চেয়ারম্যান, মেম্বারকে আমরা পরিষদে আসতে দেবো না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলার সভাপতিত্বে এবং মমতাজ উদ্দিন আহমেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী, সাবেক আহ্বায়ক সায়েদ আহমেদ, সদস্য সচিব রবিউল হক, জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, যুবদল সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুদ্দিন, কৃষক দল নেতা নুরুউল্লাহ, ছাত্রদল নেতা সাব্বির জাহান সনি, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, হাজী মোহাম্মদ ইদ্রিস প্রমূখ। উল্লেখ্য,উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল,ছাত্রদলের হাজারো নেতাকর্মীর অংশ গ্রহণে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বার আউলিয়ার মাজার এলাকায় এসে শেষ হয়।

