ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

admin
অক্টোবর ২৭, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে নিহত দুই যুবদল নেতাকর্মীকে হত্যার দায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন এবং শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ।রোববার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার সকালে আলম শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন এবং শাহজাদপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শেখ সেলিম রেজা আলমকে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও লিমন যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি আলম শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।