ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

admin
জুন ২৯, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ‘রাজধারীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো একজন পুরুষ মারা যান।’
তিনি আরো বলেন, ‘নিহত তিনজনের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।