ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার

admin
জুন ২৭, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৭ জুন ২০২৫

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সময়ে আইএমএফের হিসাব পদ্ধতি অনুসারে নিট রিজার্ভের পরিমাণও২৫ বিলিয়ন ডলার (বিপিএম৬) অতিক্রম করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন।

বুধবার দিন শেষে মোট রিজার্ভের পরিমাণ ছিল ২৭.৬৭ বিলিয়ন ডলার। একই সময়ে নিট রিজার্ভের পরিমাণ ছিল ২২.৬৫ বিলিয়ন ডলার।

মুখপাত্র বলেন, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক, আইডিবি ও জাইকার ঋণের অর্থ নিশ্চিত হওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন অতিক্রম করলো।

বাংলাদেশ ব্যাংকের অন্য একটি সূত্র জানায়, এ সময় ব্যবহার যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৮০ বিলিয়ন ডলার।

গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানো বাড়িয়ে দিয়েছেন। এই বাড়তি প্রবাসী আয় বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফেরায়। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ কমে যায়। বর্তমান অন্তবর্তী কালিন সরকারের ১০ মাস ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। এর মধ্যে দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি ঋণ দেশে এসেছে। এর ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

পেছনে প্রবাসী আয় বৃদ্ধি ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর পলিসি, পাশাপাশি বিভিন্ন সংস্থার থেকে ঋণও বৈদেশিক মুদ্রার বড় উচ্চতায় পৌছতে ভূমিকা পালন করেছে। যা সরকারের স্বস্তি দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।