ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এলজিইডিতে টেকসই ভবন নির্মাণের ওপর আলোচনা সভা

admin
জুন ২৫, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
২৫ জুন ২০২৫,

গতকাল বুধবার ২৫ জুন ২০২৫ এলজিইডি সদর দপ্তরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৪-এর উদ্যোগে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের টেকসই মানসম্মত ভবন নির্মাণের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভবন নির্মাণে মানসম্মত স্টাটার এবং ভালো মানের আসবাবপত্র ব্যবহার করে কাজ করতে হবে।

বিশেষ করে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আরো সজাগ হতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (শিক্ষা) মোঃ ছোহরাব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুব আলম, মোঃ শরীফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।