অনলাইন ডেস্ক
সরকারের সঙ্গে আলোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, ভোটের তারিখ নির্ধারণ হলে এর দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।
রবিবার (১৫ জুন) দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, তফসিলের আগে ১৮ বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবে, এমন উদ্যোগ নেবে কমিশন।
এ ছাড়া ২০২৬ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি।
সিইসি বলেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ক্লিয়ারেন্স পায়নি। তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

