ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পূণমির্লনী অনুষ্ঠিত

admin
জুন ১২, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।

১২ জুন ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের ব্যাবসায়ীদদের নিয়ে নবগঠিত “বিজনেস ফোরামের” ঈদ পুণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের প্রাণকেন্দ্রে অবস্হিত ডায়মন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিজনেস ফোরামের” ঈদ পুণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষাবিধ আনোয়ার ছিদ্দিক চৌধুরী।ফোরামের আহ্বায়ক সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিনের সঞ্চালনায় ফোরামের উপদেষ্টা ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মিজানুর রহমান ও চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন পরিষদের সভাপতি তাওহিদুল হক চৌধুরী।

এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবু তাহের,প্রেসক্লাবের সেক্রেটারী কাইয়ুম চৌধুরী, তরুন উদ্যোক্তা আলী আকবর, শামছুল হুদা ও ফোরামের উপদেষ্টা আবুল হোসেন,মোস্তফা নুর, প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।