ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে গ্রেফতার ২৫

admin
জুন ২, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
০২ জুন ২০২৫,

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (১ জুন) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।

সোমবার (২ জুন) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাফর (২২), আল আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) ও ওয়ালিল্লাহ (২৩)।

ডিএমপি জানায়, গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।