জুলাই অভ্যুথানের পর বিসিবি পুনর্গঠনে এনএসএসির কোটায় পরিচালক পদে মনোনয়ন দেয়া হয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে। কিন্তু এনএসসি জানিয়েছে, বিসিবির ১০ পরিচালককের ৮ জনই ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্হা আনায় এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে এনএসসির দেয়া মনোনয়ন বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ এর ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমান সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতোপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।

