ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ

admin
মে ১৭, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই প্রতিনিধি

১৭ মে ২০২৫

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়ককে যানজট মুক্ত ও নিরাপদ রাখতে অভিযানে নেমেছে মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশ। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে গোলড়া হাইওয়ে থানা পুলিশ কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা মহাসড়ক ও ফুটপাত অস্থায়ী অবৈধ দোকানদারদের দখল মুক্ত করে। গোলড়া হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম সশরীরে উপস্থিত থেকে সঙ্গেও ফোর্সদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

কোন প্রকার বাধা-বিপত্তি ও বিশৃঙ্খলা ছাড়াই সকলের পারস্পরিক সহযোগিতায় তাদের অভিযান সফল হয়। ওসি সারোয়ার আলম জানান, ঈদুল আযহার সময় যানজট মুক্ত সুশৃংখল ও মহাসড়ক জনসাধারণকে উপহার দেওয়ার জন্য এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য তারা এই অভিযানে নেমেছেন। তাদের এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।