প্রেস বিজ্ঞপ্তি
১৭ মে ২০২৫ :
শনিবার ১৭ মে এলজিইডি সদর দপ্তরে সারাদেশে এলজিইডির মাঠপর্যায়ে কাজ বাস্তবায়নের ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রশীদ মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে হবে।
কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই চলমান সকল প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। কাজ বাস্তবায়নে কোন প্রকার সময় ক্ষেপন করা যাবে না। সভায় এলজিইডির বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌলশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণও উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

