ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির ছাত্র’র মৃত্যু

admin
মে ১৬, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।

১৬ মে ২০২৫,

চট্টগ্রাম সীতাকুণ্ডে কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে গেইম খেলতে খেলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোঃ নোমান (১৫) পিছন থেকে একটি ট্রেনের ধাক্কায় মূর্হুতেই ঘটনা স্হলে নিহত হন।
১৬ মে রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভার উত্তর এয়াকুবনগর গ্রামের মোঃ আলমগীরের ছেলে মোঃনোমান এই ঘটনা ঘটে। নিহত কিশোর নোমান পৌরসভার উত্তর এয়াকুবনগর স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা নিহত নোমান কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেইম খেলতে খেলতে রেললাইন দিয়ে হেঁটে হেঁটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এই সময় হঠাৎ চট্টগ্রাম মুখি একটি ট্রেন তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেই ঘটনাস্থলেই দুটুকরো হয়ে যায়। নিহত নোমান জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাঁটা পড়ে নিহতের কোন সংবাদ পাইনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।