ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

admin
মে ১৪, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢামেক প্রতিবেদক
১৪ মে ২০২৫,

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উদ্যানের মুক্ত মঞ্চের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

রে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম।নিহতের সহপাঠীর বরাত দিয়ে তিনি জানান, গতকাল রাতে শাহরিয়ার মোটরসাইকেলে করে মুক্ত মঞ্চের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে সেখানে মারামারি ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি তদন্তাধীন রয়েছে জানিয়ে এসআই কালাম বলেন, ‘শুনেছি, এ ঘটনায় আহত রয়েছে। তবে আমি এখনো দেখিনি।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।