ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে ডিজিটাল ভুমি জরিপ কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা

admin
মে ১২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই প্রতিনিধি :
১২ মে ২০২৫

এস্টাব্লিসমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (EDLMS) প্রকল্পের অধীনে ঢাকার ধামরাই উপজেলা এলাকায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ((১২মে) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো: সাইদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো: মোমিনুর রশীদ, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাইদ।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন EDLMS প্রকল্পের পরিচালক উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও সেটেলমেন্ট অফিসার উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

এছাড়াও উপজেলার পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।