ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে অপহরণ করে ছিনতাই, ব্যবহৃত প্রাইভেটকারসহ আটক ৪

admin
মে ১০, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) সংবাদদাতা
১০ মে, ২০২৫

ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে অপহরণের পর ছিনতাই এর ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ চার অপহরণকারীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। গতকাল শুক্রবার (৯মে) দুপুরের দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার গেন্ডা মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মোঃ নজরুল দেওয়ানের পুত্র মোঃ আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলকার দুলাল মিয়ার পুত্র মোঃ জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মোঃ আব্দুল আলীমের পুত্র মেহেদী হাসান।

পুলিশ ও ভুক্তভোগি সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে মোঃ টুটুল ও রফিকুল ইসলাম বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার তাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন তারা বলেন বগুড়া যাব। তখন প্রাইভেট কারের যাত্রীরা বলেন আমরাও বগুড়া যাব চলেন। পাচঁশত টাকা ভাড়া ঠিক করে ভুক্তভোগীরা প্রাইভেটকারে উঠে বসেন। এর আগেই গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক ভুক্তভোগীদের দুইজনের হাত,চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা তাদের সাথে থাকা ১৪,৮০০/= টাকা একটি এন্ডডোয়েট ও বাটন মোবাইল এবং একটি ঘড়ি নিয়ে যায়। এরপর তারা ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত,মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে। পরে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এই বিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, আটককৃতরা প্রাথমিকভাবে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।