ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে নিহতের পরিবারকে প্রায় কোটি টাকার চেক প্রদান

admin
মে ১০, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

১০ মে, ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারকে তার চাকরির ২২ বছরের বেনিফিটসহ ৮৫ লাখ ৯৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেলে ধামরাইয়ের সুতিপাড়া এফটিসি সেন্টারে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এস ডি আই এর অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাহী পরিচালক সামছুল হক নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ছেলে রবিউল এর কাছে এই চেক হস্তান্তর করেন। আলী আজগর ধামরাইয়ের শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার নুরুল ইসলাম মাস্টারের পুত্র ছিলেন। তিনি সাভারের জিরানী শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ধামরাইয়ের বাঙ্গালপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

গতকাল শনিবার সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক সাংবাদিকদের জানান, আলী আজগর এর চাকরির ২২ বছরের বেনিফিটসহ ৮৫ লাখ ৯৫ হাজার টাকার চেক তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।