ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি কী হতে পারে?

admin
মে ৭, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 ডেস্ক
০৭ মে ২০২৫,

পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা বৃদ্ধিতে গভীরভাবে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে আন্তজাতিক পারমাণবিক অস্ত্র নির্মূল অভিযান (আইসিএএন)। এছাড়া দুই দেশের মধ্যে চলমান এই সংঘাতকে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া মিলেছে।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানায় সংস্থাটি।

পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি দিয়ে আইসিএএন’র নির্বাহী পরিচালক নোবেল জয়ী মেলিসা পার্ক বলেন, ‘পাশাপাশি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের ফলে এই অঞ্চলের লাখ লাখ মানুষের তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। এর বৈশ্বিক পরিণতি ভয়াবহ হবে।’

পারমাণবিক যুদ্ধের ফলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন এবং এর দীর্ঘস্থায়ী ক্ষতির বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘পারমাণবিক যুদ্ধের ফলে এই অঞ্চলের কৃষিতে মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে। ফলে খাদ্য বিপর্যয় ঘটতে পারে।’

এ অবস্থায় পরমাণু শক্তিধর পার্শ্ববর্তী দুই দেশের সরকারকে উত্তেজনা কমানোর আহ্বান জানান সংস্থাটির পরিচালক।

একইসঙ্গে তাদের নিরস্ত্রীকরণের চেষ্টা দ্বিগুণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রগুলো নিষিদ্ধ এবং নির্মূল করার মাধ্যমে এ ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ করার নিশ্চয়তা করতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।