আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫,
ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণ গেছে। আহত হয়েছে অনেকে। আজ বুধবার দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলা বর্ষণে ১৫ বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরও ৪৩ জন। ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ ও তাংদারে বেসামরিক এলাকায় এ গোলাবর্ষণ হয়।
পাকিস্তান জানিয়েছে, ভারতের বিমান হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলাকে ‘পহেলগাম, মুম্বাই হামলার জবাব’ বলে বর্ণনা করছে ভারত। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

