ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে যা বলল বাংলাদেশ

admin
মে ৭, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৭ মে ২০২৫,

পাকিস্তানে হামলা করেছে ভারত। জবাবে পাকিস্তানও ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।