ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুপ্রবেশ করা ৬৬ ভারতীয়কে আটক করল বিজিবি

admin
মে ৭, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৭ মে ২০২৫,

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৬৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার ভোরে খাগড়াছড়ির তিনটি সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের আটক করা হয়।

 

বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে অনুপ্রবেশ (পুশইন) করা হয়।

মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে। এ ছাড়া তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৫ জন ভারতীয়কে তাইন্দং বাজার থেকে আটক করে বিজিবি।

আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। গুজরাট থেকে বিমানে করে সিমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে তাদের অনুপ্রবেশ করায়।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, ‘জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।